আপনার স্কুলে প্রশাসনিক কাজ কমান,শিক্ষকদের সময় বাঁচান,শিক্ষার মান বাড়ান,স্বচ্ছতা আনুন,নজরদারি বাড়ান, এক সফটওয়্যারে
হাজিরা, রেজাল্ট, রুটিন, ফি আর অভিভাবকের SMS, সব এক জায়গায়, ফোনেই চলে। কোন কাজ বাকি, সিস্টেম নিজেই মনে করিয়ে দেয়। আপনার পুরোনো Excel বা খাতা থেকে ছাত্রদের তথ্য আমরা তুলে দিই।
মাসে ছাত্র প্রতি ১০ টাকায় কী পাচ্ছেন
যে পাঁচটা কাজে স্কুলের সবচেয়ে বেশি সময় যায়
৫০০ ছাত্রের একটা স্কুলে সাধারণত যা হয়। আপনার স্কুলের সংখ্যা ডেমোতে নিজে মিলিয়ে দেখুন।
একজন পিয়নের অর্ধেক বেতনে পুরো অফিসের হিসাব, রেজাল্ট আর অভিভাবক-যোগাযোগ। আর ১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এটুকুও লাগছে না।
শুরু করতে তিনটা ধাপ, এক দুপুর
কম্পিউটার না জানলেও চলে। আটকে গেলে WhatsApp-এ আমরা আছি।
ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট
নাম, স্কুলের নাম, ফোন নম্বর। SMS-এ একটা কোড আসে, ব্যস। দুই মিনিট।
স্কুলের ধরন বেছে নিন
NCTB, আলিয়া, কওমি বা Cambridge। শ্রেণি, বিষয় আর গ্রেডিং নিজে থেকেই বসে যায়। পরে যা খুশি বদলানো যায়।
ছাত্রদের তালিকা Excel-এ দিন
আমাদের Excel ছকে নাম, শ্রেণি, অভিভাবকের ফোন। এক ফাইলে পুরো স্কুল উঠে যায়।
SchoolManager কী কী পারে, দেখে নিন
প্রতিটা কাজ ডকুমেন্টেশনের সেই পাতায় নিয়ে যায়।
অ্যাটেনশন ইঞ্জিন, সিস্টেমের মাথা
হাজিরা
রুটিন
পরীক্ষা ও ফলাফল
ফি, জরিমানা, ইনভয়েস
অভিভাবক-যোগাযোগ
প্রিন্ট
স্টাডি প্ল্যান ও হোমওয়ার্ক
একাডেমিক ক্যালেন্ডার
ভর্তি ও আবেদন
ছাত্র ও স্টাফ রেকর্ড
প্রতিষ্ঠানের কাঠামো
প্রতিটা ভূমিকার নিজের ড্যাশবোর্ড
ব্যবহারের অভিজ্ঞতা
যে প্রশ্নগুলো সবাই করেন
ইন্টারনেট না থাকলে?
যে পাতাগুলো একবার খুলেছেন, ইন্টারনেট ছাড়াও খোলে। হাজিরা নিলে ফোনে জমা থাকে, ইন্টারনেট এলে নিজে থেকে পাঠিয়ে দেয়।
আমাদের কম্পিউটার নেই, ফোনে চলবে?
চলবে। শিক্ষক আর অভিভাবকের সব কাজ ফোনের জন্যই বানানো। অফিসের কাজের জন্য একটা কম্পিউটার থাকলে সুবিধা, না থাকলেও আটকায় না।
শিক্ষকরা পারবেন তো?
হাজিরা নেওয়া মানে নামের পাশে একটা বোতাম চাপা। নম্বর তোলা মানে Excel-এর মতো ঘরে সংখ্যা লেখা। প্রথম সপ্তাহে আমরা WhatsApp-এ সাথে থাকি।
ডেটা চুরি হবে না তো?
প্রতিটা স্কুলের তথ্য আলাদা করে রাখা, সার্ভার বাংলাদেশে, প্রতি ঘণ্টায় সুরক্ষিত কপি। কী কী ব্যবস্থা আছে, এখানে সব লেখা।
আপনারা বন্ধ হয়ে গেলে আমাদের কী হবে?
আপনার স্কুলের পুরো তথ্য যেকোনো দিন Excel ফাইলে নামিয়ে নিতে পারেন, আজই পারেন। কোনো চুক্তিতে আটকে থাকতে হয় না।
২০২৭-এ দাম বাড়িয়ে দেবেন না তো?
দাম লেখা আছে: ছাত্র প্রতি মাসে ১০ টাকা। কোনো প্যাকেজ নেই, লুকানো খরচ নেই। যতজন ছাত্র, ততটুকু।
মাদ্রাসায় চলবে?
আলিয়া আর কওমি, দুটোরই ছক তৈরি আছে। জামাত, কিতাব, বিষয়, সব বসানো। অ্যাকাউন্ট খোলার সময় বেছে নিলেই হয়।
কে শেখাবে?
প্রথম মাস WhatsApp আর ফোনে আমরা, বিনামূল্যে। ডকুমেন্টেশনে প্রতিটা কাজের ছবিসহ ধাপ লেখা আছে, বাংলায়।
আগে নিজের চোখে দেখুন, তারপর সিদ্ধান্ত
ডেমো স্কুলে লগ ইন লাগে না। ১,২০০ ছাত্রের স্কুল, ১০ বছরের তথ্য, যা খুশি ঘেঁটে দেখুন।