আপনার স্কুলের পুরো অফিস, এক জায়গায়
বাংলাদেশ এনসিটিবি পাঠ্যক্রম আগে থেকেই বসানো। শ্রেণি, বিষয়, গ্রেডিং—প্রথম দিনেই তৈরি। খাতা আর Excel থেকে মুক্তি।
যা পাবেন
প্রথম দিন থেকে কাজে লাগে
কার দিকে নজর দরকার, নিজে থেকে বলে
অনুপস্থিতি, বকেয়া বেতন, বাকি থাকা কাজ—সব এক জায়গায়। সকালে খুললেই দেখবেন কোন ছাত্রকে আজ ডাকা দরকার।
সিট প্ল্যান থেকে মার্কশিট, এক ধারায়
পরীক্ষার সিট প্ল্যান বানান, শিক্ষক নম্বর তোলেন, ফল হিসাব হয়, মার্কশিট ছাপা হয়। মাঝে কোনো Excel নেই।
বেতন ও বকেয়া, হিসাব মিলে যায়
মাসিক বেতন, ভর্তি ফি, জরিমানা—সব আদায়ের রসিদ ছাপুন। কে কত বাকি, এক ক্লিকে।
ক্লাস রুটিন ও পড়ার পরিকল্পনা
রুটিন বানান, অনুপস্থিত শিক্ষকের বদলি দিন। পাঠ্যসূচি ধরে পড়ার পরিকল্পনা ছাত্র ও অভিভাবক দেখেন।
নেট না থাকলেও চলে
অফলাইন PWA—হাজিরা নিন, নেট ফিরলে নিজে থেকে মিলে যায়। বাংলা সংখ্যা সব জায়গায়।
দেখতে কেমন
যে প্রশ্নগুলো সবাই করেন
আমাদের শ্রেণি আর বিষয় কি নিজে বসাতে হবে?
না। “বাংলাদেশ এনসিটিবি পাঠ্যক্রম” প্রিসেট বেছে নিলে শ্রেণি, বিষয় ও গ্রেডিং স্কেল নিজে থেকে আসে। পরে বদলাতে পারবেন।
শিক্ষকরা কি মোবাইলে হাজিরা নিতে পারবেন?
পারবেন। মোবাইল ব্রাউজার থেকেই চলে, PWA হিসেবে ইনস্টল করা যায়। নেট না থাকলেও হাজিরা নেওয়া যায়।
খরচ কত?
৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সব ছাত্র ফ্রি। কোনো কার্ড লাগে না। আগে ডেমো স্কুলে ঢুকে দেখুন।